কুংফু-কারাতের জনক এক ভারতীয়! বোধিধর্ম ও জেন দর্শনের অজানা ইতিহাস | পর্ব ১
অ্যাকশনধর্মী সিনেমা দেখতে কারা না ভালোবাসেন! জ্যাকি চ্যান, ব্রুস লী, জেট লী, টনি জা বা ডনি ইয়েনের মতো তারকাদের অবিশ্বাস্য ফাইটিং দৃশ্যগুলো দর্শকদের মধ্যে সব সময়ই এক অন্যরকম রোমাঞ্চ ও অনুভূতির সঞ্চার করে। অধিকাংশ সময় কোনো অস্ত্র ছাড়া, কেবল হাত-পায়ের সাহায্যে কিংবা কখনও কখনও অস্ত্র নিয়ে শৈল্পিক কায়দায় শত্রুকে ঘায়েল করার এই দৃশ্যগুলো চোখের পলক ফেলতে দেয় না। সাধারণ মানুষের মনে একটি বদ্ধমূল ধারণা রয়েছে যে, মার্শাল আর্ট বা কুংফু-কারাতে মানেই হলো চীনের নিজস্ব সম্পত্তি। কিন্তু আপনি কি জানেন, প্রায় দেড় হাজার বছরের পুরনো এই দুর্ধর্ষ রণকৌশল উদ্ভবের নেপথ্যে আসলে ছিলেন একজন ভারতীয় বৌদ্ধ ভিক্ষু? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই পৃথিবীর অজানা ইতিহাস। আজকের এই আর্টিকেলে আমরা বেরিয়ে পড়ব অজানা ইতিহাসের খোঁজে । উন্মোচন করব এমন কিছু ইতিহাসের অজানা গল্প, যা আপনাকে শিউরে উঠতে বাধ্য করবে। পঞ্চম শতাব্দীতে হিমালয়ের দুর্লঙ্ঘ্য বাধা অতিক্রম করে এক ভারতীয় সন্ন্যাসী পৌঁছেছিলেন চীনে, আর তাঁর হাত ধরেই জন্ম নিয়েছিল বিশ্বখ্যাত কুংফু! চলুন, Ajana Itihaser Khoje -এর এই বিশেষ পর্বে ডুব দেওয়া যাক সেই মহান সন্ন্যাসী বোধিধর্ম ...